প্রথম তারকা মডেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম তারকা মডেল!
প্রথম তারকা মডেল!

সাত বোন। সারা, ভিক্টোরিয়া, ইসাবেলা, গ্রেইস, নাওমি, ম্যারি এবং ডোরা। পায়ের গোড়ালি ছোঁয়া লম্বা চুল তাঁদের প্রত্যেকের! সাত বোনকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম তারকা মডেল। এদের জন্ম ১৮৫১ থেকে ১৮৬৫ সালের মধ্যে। গুজব আছে, তাঁদের মা মেয়েদের চুল বড় করার জন্য বিশেষ ধরনের তেল ব্যবহার করেছিলেন। বাবা রেভারেন্ড ফ্লেচার সাদারল্যান্ড সে সময় এই তেলটি বাজারজাতও করেছেন। ১৯০৩ সালে প্রকাশিত পত্রিকার একটি বিজ্ঞাপনে ‘সেভেন সাদারল্যান্ড সিস্টার্স’ নামের এই তেলটির মূল্য উল্লেখ করা হয়েছে ৯.৯৯ ডলার। অথচ সাম্প্রতিক সময়ে অনলাইন নিলামের ওয়েবসাইট ই-বেতে এই তেলের একটি ‘খালি বোতলের’ দাম হাঁকা হয়েছে ২৪৯.৯৯ ডলার! ডেইলি মেইল