প্রথম দর্শনে প্রেমের পেছনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষকেরা মানুষের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চল শনাক্ত করেছেন যা দ্রুত ভালো লাগা বা প্রথম দর্শনে প্রেমে পড়ার বিষয়টি নির্ধারণ করে।গবেষকেদের দাবি, রোমান্টিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে মস্তিষ্কের একটি বিশেষ অংশ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে। মস্তিষ্কের যে অংশে এ কাজ সম্পাদিত হয়, সে অঞ্চলটির নাম- মেডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স। এ অঞ্চলটির বিভিন্ন অংশ শারীরিক আকর্ষণ বা ভালো লাগার ব্যক্তিটিকে দ্রুত বাছাই করার কাজটি করে। অঞ্চলটি মস্তিষ্কের সামনের দিকে অবস্থিত। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।গবেষকেরা জানিয়েছেন, নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টি মাত্র এক মিলি সেকেন্ডে নির্ধারণ করে ফেলে মস্তিষ্কের ওই নির্দিষ্ট অঞ্চলটি। গবেষকেরা এ বিষয়টি পরীক্ষা করে দেখতে ৭৮ জন নারী ও ৭৩ জন অপরিচিত পুরুষের মধ্যে ৫ মিনিট সাক্ষাতের একটি আয়োজন করেছিলেন। সাক্ষাতের আগে সবার মস্তিষ্ক স্ক্যান করে রাখা হয়েছিল। আর সাক্ষাতের পর কার সঙ্গে আবার তাঁরা দেখা করতে চান সে বিষয়ে আবার তাঁদের মতামত নেওয়া হয়। এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া প্রত্যেকের তাঁদের আকর্ষণ তাঁদের পরবর্তী সঙ্গী নির্বাচনের বিষয়টি সম্পর্কে মত দেন।নিউরো সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, কারো প্রতি আকর্ষণ অনুভব করলে দ্রুত মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশ সচল হয় এবং গভীরভাবে সঙ্গী নির্বাচনের প্রক্রিয়াটি নিয়ে কাজ করতে থাকে।