প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেখার অনুভূতি, প্রভাব ও স্মৃতি মানুষের মনে অনেক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। যুক্তরাষ্ট্র ও কানাডার একদল গবেষক বলছেন, কোনো বইয়ের প্রচ্ছদ দেখেই সেটির ব্যাপারে পাঠকমনে একধরনের ধারণা তৈরি হয়ে যায়। আর সব সময় সত্য না হলেও সেই প্রাথমিক ধারণার প্রভাব সুদূরপ্রসারী। আবার কোনো মানুষের ছবি দেখে তাঁর স্বভাব-বৈশিষ্ট্য সম্পর্কে অন্যদের অনুমানও অনেক ক্ষেত্রে বিস্ময়করভাবে মিলে যায়। মনোবিজ্ঞানীদের সংগঠন সোসাইটি ফর পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজির বার্ষিক সম্মেলনে এ সংক্রান্ত একাধিক নতুন গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে অনুষ্ঠিত হয়। টরন্টো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান গবেষক নিকোলাস রুল বলেন, একজন মানুষের জীবনের অনেক বড় বড় সুযোগ তাঁর বাহ্যিক অবয়বের ওপর নির্ভর করতে পারে। লাইভসায়েন্স।