প্রথম নারী হিসেবে ইনস্টাগ্রামে কাইলি জেনারের অনুসারী ৩০ কোটি

কাইলি জেনারছবি : বিবিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম নারী হিসেবে ইনস্টাগ্রামে ৩০ কোটি অনুসারীর মাইলফলক ছুঁয়েছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কাইলি জেনার। জনপ্রিয় প্রসাধনী প্রতিষ্ঠান কাইলি কসমেটিকসের প্রতিষ্ঠাতাও তিনি।

ইনস্টাগ্রামে নারীদের মধ্যে সর্বোচ্চ অনুসারীর তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন জনপ্রিয় দুই মার্কিন গায়িকা—এরিয়ানা গ্রান্ডে ও সেলেনা গোমেজ। তাঁদের দুজনেরই প্রায় ২৯ কোটি অনুসারী আছে ইনস্টাগ্রামে। এত দিন নারীদের মধ্যে সর্বোচ্চ অনুসারী ছিল এরিয়ানা গ্রান্ডের।

নারী হিসেবে কাইলি জেনার শীর্ষে থাকলেও ইনস্টাগ্রামে সর্বোচ্চ অনুসারীর তালিকায় শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ কোটি অনুসারী আছে এই পর্তুগিজ ফুটবল তারকার। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিও পিছিয়ে নেই ইনস্টাগ্রামে। তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৩০ কোটি। সূত্র: বিবিসি