প্রথম পথিকের পরনে গেরুয়া বর্ণের পোশাক ছিল: বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-২২

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

দুই মুসাফির

১২. পথিকের হাতে একতারা কেন?

ক. সুরময় গতির জন্য খ. আনন্দে পথ চলতে

গ. বাউল মন তাই ঘ. গঞ্জে যাবেন বলে

উত্তর: গ. বাউল মন তাই

১৩. গল্পে ‘মুসাফির’ শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?

ক. ফকির অর্থে খ. পথিক অর্থে

গ. রূপক অর্থে ঘ. সন্ন্যাসী অর্থে

উত্তর: গ. রূপক অর্থে

১৪. ‘দুই মুসাফির’ গল্পে শেষ উক্তি কোনটি?

ক. চল, বাতাসে মিলিয়ে যাই

খ. সুর আর সুধার পার্থক্য কতটুকু

গ. আজ আমার সব আছে অথচ তোমার কিছুই নেই

ঘ. আমাকে কেউ চেনে না, নাম পর্যন্ত জানে না

উত্তর: গ. আজ আমার সব আছে অথচ তোমার কিছুই নেই

১৫. ‘দুই মুসাফির’ গল্পের প্রথম মুসাফিরের নাম কী?

ক. সোবহান জোয়ার্দার খ. গোলাম রহমান জোয়ার্দার

গ. লালন ফকির ঘ. সোবহান মল্লিক

উত্তর: গ. লালন ফকির

১৬. পথের ক্লান্তি দূর করতে কী প্রয়োজন?

ক. ছায়া খ. মনোবল গ. বাতাস ঘ. সঙ্গী

উত্তর: ঘ. সঙ্গী

১৭. ‘আলখেল্লা’ কোন জাতীয় শব্দ?

ক. তুর্কি খ. আরবি গ. ফারসি ঘ. ফরাসি

উত্তর: খ. আরবি

১৮. ‘দিল দরিয়ার মাঝে দেখলাম/আজব কারখানা।’—এটি কোন ধরনের গান?

ক. রূপক গান খ. দেশাত্মবোধক গান

গ. জাগরণের গান ঘ. আধুনিক গান

উত্তর: ক. রূপক গান

১৯. পথ চলতে সঙ্গী পেলে কোনটি ভীতিজনক থাকে না?

ক. মনের দুঃখ খ. যাওয়ার তাড়া

গ. দূরত্বের ভয় ঘ. বাড়ির টান

উত্তর: গ. দূরত্বের ভয়

২০. প্রথম পথিকের পরনে কোন বর্ণের পোশাক ছিল?

ক. কালো বর্ণের খ. সাদা ধবধবে

গ. ধূসর বর্ণের ঘ. গেরুয়া বর্ণের

উত্তর: ঘ. গেরুয়া বর্ণের

২১. ‘তহবন্দ’ কোন ভাষার শব্দ?

ক. আরবি খ. ফারসি গ. হিন্দি ঘ. সংস্কৃত

উত্তর: খ. ফারসি

২২. দ্বিতীয় পথিকের চোখ দুটিকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. বল খ. অগ্নিগোলক গ. মোচা ঘ. ভাঁটা

উত্তর: ঘ. ভাঁটা

২৩. দ্বিতীয় পথিক বেশ জোরে হাঁটছিলেন কেন?

ক. প্রথম পথিকের সঙ্গী হওয়ার জন্য

খ. ভয় পেয়েছিলেন বলে

গ. প্রথম পথিককে ছাড়িয়ে যাওয়ার জন্য

ঘ. বাড়ি যাওয়ার তাড়া আছে বলে

উত্তর: ক. প্রথম পথিকের সঙ্গী হওয়ার জন্য

২৪. ‘ছয়জনাতে সিঁধ কাটছে’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. ছয় চোরের কর্মকাণ্ড খ. ছয়জন মানুষের অন্তর্ধান

গ. ষড়রিপুর প্রভাব ঘ. পঞ্চইন্দ্রিয়ের তাড়না

উত্তর: গ. ষড়রিপুর প্রভাব।

দুজন বীরশ্রেষ্ঠ

১। মুক্তিযুদ্ধ কত তারিখে শুরু হয়েছিল?

ক. ২৫ মার্চ ১৯৭১ খ. ২৬ মার্চ ১৯৭১

গ. ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ৭ মার্চ ১৯৭১

উত্তর: খ. ২৬ মার্চ ১৯৭১

২। ‘মুক্তিযুদ্ধ’ কাদের গৌরবগাথা?

ক. মুক্তিযোদ্ধাদের খ. বীরশ্রেষ্ঠদের

গ. বীর প্রতীকদের ঘ. বীর উত্তমদের

উত্তর: ক. মুক্তিযোদ্ধাদের।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল