প্রথম পুরস্কার গাড়ি পেলেন হাফিজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলায় কম্পিউটার কিনতে এসে একটি নতুন গাড়ি পুরস্কার পেয়েছেন লেদার টেকনোলজি কলেজের ছাত্র মো. হাফিজুর রহমান। বিসিএস কম্পিউটার সিটির সদ্য সমাপ্ত বার্ষিক মেলা সিটিআইটি ২০১০-এর প্রবেশ টিকিটের র্যাফেল ড্রতে তিনি গাড়ি পুরস্কার পান। গতকাল এই লটারির পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুুল হক। ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় এক লাখ ৪০ হাজার টিকিটের মধ্যে থেকে র্যাফেল ড্রর মাধ্যমে ভাগ্যবান ১০ জন দর্শক পুরস্কার পান। এতে পুরস্কার ছিল গাড়ি, ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, ফটোফ্রেম, ওয়াইম্যাক্স মডেম ইত্যাদি। গাড়ি পুরস্কার বিজয়ী মো. হাফিজুর রহমান বলেন, ‘এটাই আমার জীবনে প্রথম পুরস্কার। অনেক ভালো লাগছে পুরস্কার পেয়ে।’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, মেলার আহ্বায়ক এ এস এম আবদুল মুক্তাদির, সাবেক সভাপতি আহমেদ হাসান প্রমুখ। —প্রতিবেদক