প্রথম প্রাণীর উৎ পত্তি জেলি থেকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম প্রাণী
প্রথম প্রাণী

পৃথিবীতে প্রাণীর ক্রমবিকাশ অনুযায়ী স্পঞ্জই প্রাচীনতম প্রাণের উদাহরণ। তবে এবার স্পঞ্জের আগেও জেলির মতো আঠালো প্রাণীর উপস্থিতির ইঙ্গিত মিলেছে। প্রাণের পর্যায়ক্রমিক বিকাশের ধাপগুলো নিয়ে বিতর্ক থাকলেও ধারণা করা হয়, প্রায় ৬৫ কোটি বছর আগে প্রাণের উদ্ভব হয়েছিল। সায়েন্স সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের গবেষক জোসেফ রায়ান মনে করেন, আদি স্পঞ্জ থেকে একপর্যায়ে চার শ্রেণীর প্রাণী তৈরি হয়েছিল: কম্ব জেলি, জেলিফিশ, আদি বহুকোষী প্রাণী ও অন্যান্য প্রতিসম প্রাণী। তবে সম্প্রতি একক জিন গবেষণায় দেখা যাচ্ছে, সেনোফোরা -জাতীয় প্রাণীরা আদিতম প্রাণী হিসেবে জেলির প্রতিদ্বন্দ্বী হতে পারে। নিউসায়েন্টিস্ট।