প্রথম ভারতীয় ই-বুক রিডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত এই প্রথমবারের মতো ইলেকট্রনিক বই পড়ার যন্ত্র (ই-বুক রিডার) তৈরি হয়েছে। প্রায় ১৫টি ভাষার বই পড়া যাবে, এমন সুবিধা নিয়ে সম্প্রতি উইঙ্ক নামের ই-বুক রিডারটি চালু হয়েছে। এই ই-বুক রিডারটি দেখতে অনেকটাই জনপ্রিয় রিডার কিন্ডলের মতোই। এটি তৈরি করেছে বেঙ্গালুরুর ডিজিটাল পাবলিশার ইসি মিডিয়া ইন্টারন্যাশনাল। এই ই-বুক রিডারে রয়েছে তারহীন ওয়াইফাই, জিপিআরএস সংযোগ, ১০ হাজার পৃষ্ঠা উল্টানো উপযোগী ব্যাটারি, ৩ দশমিক ৫ মিমি অডিও জ্যাকসহ প্রয়োজনীয় সবকিছুই। পাশাপাশি উইঙ্কে প্রায় দুই লাখেরও বেশি বই পড়ার সুযোগ রাখা আছে। আগামী মাসের শুরুতে বাজারে পাওয়া যাবে এই ই-বুক রিডারটি। —এবিসি নিউজ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী