প্রথম ল্যাপটপ ছুঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা ছিল শুক্রবার। এই দিন সাধারণত ছাত্রছাত্রীরা বাসায় থাকে। কিন্তু মংলার অবস্থা ছিল ভিন্ন রকম। শুক্রবারের দিনও মংলার সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের অবস্থা ছিল একেবারে অন্য রকম। আশপাশের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ছাত্রছাত্রী সকাল থেকেই আসতে থাকে সেন্ট পলস উচ্চবিদ্যালয়ে। কারণ, সেদিন ওখানে বসেছিল গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের মংলার আসর। অনিকা কখনো ল্যাপটপ চালায়নি। সে প্রথম এ উৎসবে এসে ল্যাপটপে হাত দেয়। সে বলে, ‘আমার এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না? আমি বাসায় গিয়ে আজই বাবাকে বলব যে আমাকে ল্যাপটপ ও মডেম কিনে দিতে।’ জেসিকা আই-জিনিয়াসে রেজিস্ট্রেশন করতে পারেনি, তবুও এসেছে প্রতিযোগিতায়। কারণ, যখন থেকে সে পত্রিকায় ইন্টারনেট উৎসবের লেখা দেখেছে, তখন থেকেই তার মনের মধ্যে নাকি কেমন আলাদা অনুভূতি হতে লাগে। সে বলে, ‘আমি দূর থেকে যা ভেবেছিলাম এখানে এসে তারচেয়েও অনেক বেশি পেয়েছি। —জুবায়ের কবির