প্রথম শৌচাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহৎ আকারের একটি প্রাচীন শৌচাগার পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেটিনায়। ২৪ কোটি বছর আগের এ শৌচাগারটিতে গবেষকেরা খুঁজে পেয়েছেন জীবাশ্মে পরিণত হওয়া প্রাণীর মল। একে বলা হচ্ছে পৃথিবীর প্রথম শৌচাগার। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্ট। গবেষকেরা জানিয়েছেন, শৌচাগারে মেগাহার্বিভোরেস নামের একটি সরীসৃপ-জাতীয় প্রাগৈতিহাসিক প্রাণীর মল পাওয়া গেছে। প্রাণীটি দেখতে গন্ডারের মতো হলেও আকৃতিতে ছিল অনেক বড়। গবেষকদের দাবি, মেগাহার্বিভোরাস প্রাণীটি দলগতভাবে থাকত এবং একই স্থানে মলত্যাগ করত। বর্তমানেও অনেক প্রাণী দেখা যায়, যাদের মধ্যে একই স্থানে মলত্যাগ করার অভ্যাস আছে। এর পেছনে আছে কিছু সামাজিক ও জৈব কারণ। ইনডিপেনডেন্ট।