প্রথম সপ্তাহে এক কোটি আইফোন বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেই চমক সৃষ্টি করেছে অ্যাপলের তৈরি সর্বশেষ আইফোন ৫। দীর্ঘদিনের অপেক্ষার পর আগ্রহী ব্যবহারকারীদের হাতের কাছে পৌঁছে গেছে আইফোন ৫। ২১ সেপ্টেম্বর এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ব্যবহারকারীদের নতুন এ আইফোন পৌঁছেছে বলে জানা গেছে। এর আগে আইফোন ৫ হাতে পাওয়ার জন্য অ্যাপল স্টোরে অ্যাপলপ্রেমীদের ছিল দীর্ঘ লাইন। দিন-রাত অপেক্ষা করে আইফোন ৫ নিয়েছেন আগ্রহীরা। অনেকেই এক সপ্তাহ আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন নতুন আইফোনের জন্য! বিক্রির নতুন এ রেকর্ডটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, আইফোন ৫ বিক্রির রেকর্ড আগের সব ধরনের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। অ্যাপলের পক্ষ থেকে খুব শিগগির বিক্রির সঠিক তথ্য পাওয়া যাবে বলে জানা গেছে। তবে এসব বিষয় নিয়ে মাথাব্যথা নেই ব্যবহারকারীদের। নতুন আইফোন হাতে পেয়েই উল্লসিত সবাই। —সিনেট অবলম্বনে কাজী আশফাক আলম