প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) নিয়ে বিভিন্ন উদ্যোগ, আইসিটিতে সাফল্য তুলে ধরতে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ শীর্ষক আয়োজন। আইসিটি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় তিন দিনের এই আয়োজনে দেশ-বিদেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্য প্রদর্শনের সুযোগ পাবে। মেলায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। প্রদর্শকদের আবেদন অবশ্যই ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ নভেম্বর। আবেদন ফরম সংগ্রহ করা যাবে www.digitalworld.org.bd ঠিকানার ওয়েবসাইট থেকে। —বিজ্ঞপ্তি