প্রধান কার্যালয় বিক্রির জন্য ক্রেতা খুঁজছে নকিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিনল্যান্ডের প্রধান কার্যালয়টি বিক্রির জন্য ক্রেতা খুঁজতে শুরু করেছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। খবর রয়টার্সের।এ প্রসঙ্গে নকিয়ার মুখপাত্র মাইজা টিয়ামি জানিয়েছেন,‘ নকিয়ার মূল ব্যবসা সংশ্লিষ্ট নয় এমন সম্পদগুলো বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে প্রধান কার্যালয়টিও রয়েছে।’বাল্টিক সাগর সংলগ্ন ইস্পাত ও কাচে তৈরি নকিয়ার প্রধান কার্যালয়টির দাম হতে পারে ২০ থেকে ৩০ কোটি ইউরো। প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, স্মার্টফোনের বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য লড়তে হচ্ছে নকিয়াকে। আর্থিক অবস্থার উত্তরণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। আর তাই অর্থের প্রয়োজনেই ফিনল্যান্ডের এসপোতে অবস্থিত প্রধান কার্যালয় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে নকিয়া।উল্লেখ্য, আর্থিক অবস্থা ফেরাতে চলতি বছরের জুলাই মাসে কর্মী ছাঁটাইসহ সম্পদ বিক্রি করার কথা জানিয়েছিল নকিয়া কর্তৃপক্ষ।