প্রধার চরিত্র নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অ্যাসাসিনস ক্রিড গেমটি জনপ্রিয়তা পেয়েছে বেশ। ঐতিহাসিক বিভিন্ন ধরনের অ্যাকশন আছে এতে। এর প্রকাশক ইউবিআইসফট এবং নির্মাতা ইউবিআইসফট সোফিয়া। ২০০৭ সালে গেমটির প্রথম সংস্করণ বের হয়। এ পর্যন্ত এর বেশ কটি সংস্করণ বের হয়েছে। প্রায় প্রতিটি সিরিজই দাসত্ব নিয়ে তৈরি করা। অ্যাসাসিনস ক্রিড: লিবারেশন গেমটি বের হওয়ার আগে প্রতিটি সংস্করণই ছিল পুরুষকেন্দ্রিক। চলতি বছর বাজারে আসে নতুন সংস্করণ নারীকেন্দ্রিক।
সোফিয়া নামের নারী চরিত্র নিয়ে খেলতে হয় অ্যাসাসিনস ক্রিড: লিবারেশন। নারী চরিত্রের সঙ্গে সঙ্গে গেমটিতে অস্ত্রশস্ত্রের পরিবর্তনও বেশ লক্ষণীয়। অন্যান্য সিরিজের গেমগুলোর মতো এই গেমটিতেও লুকানো ছুরি ব্যবহার করতে হবে। এ ছাড়া থাকবে পিস্তল ও চাবুক।
গেমটির মূল কাহিনি এর অন্য সিরিজের গেমগুলো থেকে একটু ভিন্ন। ১৭৬৫ সালে আমেরিকান বিপ্লবের সময় বোস্টন এবং নিউইয়র্ক স্প্যানিশ সেনাদের সঙ্গে যুদ্ধে হেরে যায়। টেম্পলাররা সেই নতুন বিশ্বের ক্ষমতা পাওয়ার জন্য ওত পেতে থাকে। একটা সময় টেম্পলাররা ক্ষমতা পেয়ে যায় এবং নিউ অরলান্সে তারা গোপনে ক্রীতদাসদের ব্যবসা শুরু করে। অ্যাভেলিন ডে গ্র্যান্ডপ্রে নামের একজন ফ্রেঞ্চ-আফ্রিকান এই গেমের মূল চরিত্র এবং সে গুপ্ত খুনির কাজ করে। সে যেকোনো মূল্যে সেই ক্রীতদাসদের বাঁচাতে চায়। বিভিন্ন সূত্র ধরে সে এগোতে থাকে। এভাবে সে একসময় অকুতোভয় হয়ে ওঠে এবং এই স্বাধীনতাযুদ্ধে সে সব শত্রুকে একে একে ধ্বংস করে। গেমটিতে একজন গেমার খানিকক্ষণের জন্য এর আগের ভার্সনের চরিত্র কোনরকে দেখতে পাবেন এবং একটি মিশন খেলা যাবে।