প্রযুক্তি আসক্তি নিয়ে মা-বাবাদের জন্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার গেম, সামাজিক মাধ্যমসহ প্রযুক্তির নানা বিষয়ে আসক্তি দেখা যায় এই সময়ের অনেক শিশু-তরুণের মধ্যে। এই আসক্তি কমাতে মা-বাবা এবং পরিবারের সদস্যদের কী করণীয়, তা নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান মনের বন্ধু। ২০ আগস্ট রাজধানীতে অনুষ্ঠেয় এই কর্মশালা পরিচালনা করবেন মনোরোগ চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ। নিবন্ধন: ওয়েবসাইট—http://monerbondhu.com/parenting ফোন: ০১৭৮১৪৪৭৭৪২।
বিজ্ঞপ্তি