প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে বুটক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিআইএসটি স্টার্টআপ বুটক্যাম্প
জিআইএসটি স্টার্টআপ বুটক্যাম্প

দেশের সম্ভাবনাময় প্রযুক্তি উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রয়োজন। উদ্যোক্তাদের সঠিক নির্দেশনা দিতে স্টার্টআপ ঢাকা, সিআরডিএফ গ্লোবাল এবং ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগে ২২ থেকে ২৪ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (জিআইএসটি) স্টার্টআপ বুটক্যাম্প ।

বুট ক্যাম্পের আয়োজকেরা জানিয়েছেন, বিশেষ এই বুট ক্যাম্পের লক্ষ্য হচ্ছে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া এবং আত্মবিশ্বাস বাড়ানো। ১০০টিরও বেশি প্রযুক্তি উদ্যোগের আবেদন থেকে বাছাই করা ৩০টি উদ্যোগ তিন দিনের এই বিশেষ বুট ক্যাম্পে থাকছে। এখান থেকে নিজেদের উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার সব ধরনের সহযোগিতা পাবেন উদ্যোক্তারা। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে দেশি ও বিদেশি মেন্টররা উদ্যোক্তারা এই বুট ক্যাম্প পরিচালনা করবেন।

এই বুট ক্যাম্পের সেরা সাতজন উদ্যোক্তা দেশে ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে নিজেদের ব্যবসা পরিকল্পনা ও তাঁদের উদ্যোগ বিস্তারিত জানানোর সুযোগ পাবেন। এ উপলক্ষে একটি ‘ডেমো ডে’ থাকবে। এ ছাড়াও উদ্ভাবনী ধারণার জন্য পুরস্কার ও ধারণা বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতাও পাবেন সেরা উদ্যোক্তারা। সেরা পাঁচজন উদ্যোক্তা পাবেন ৩ মাস ভারচুয়াল মেন্টরশিপের সুবিধা।

আয়োজকেরা আরও জানিয়েছে, জিআইএসটি স্টার্টআপ বুট ক্যাম্প এবং ডেমো ডে সাজানো হয়েছে বাংলাদেশের প্রযুক্তি উদ্যোগগুলোর জন্য। প্রতিযোগিতার মাধ্যমে সম্ভবনাময় উদ্যোগগুলোকে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতেই এই আয়োজন।

জিআইএসটি বুট ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://bootcamp.startupdhaka.org/এই লিংক থেকে।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে রয়েছে সিটি ব্যাংক, এল আর গ্লোবাল, পপুলার লাইফ ইনস্যুরেন্স, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, ইননস্টার লিমিটেড, খান বাহাদুর গ্রুপ, ম্যাগনিটো ডিজিটাল, অর্কিড প্রিন্টার্স, আমরা নেটওয়ার্কস লিমিটেড ।