প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় ব্যয় বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষা বাজেটে প্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরে কারিগরি শিক্ষার প্রসার ও বাস্তবায়ন করতে হবে। সম্প্রতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ উপলক্ষে ময়মনসিংহের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ শীর্ষক এক সেমিনারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হুসনুল মাহমুদ খান মুখ্য আলোচক হিসেবে এসব কথা বলেছেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ আহাম্মেদ। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকারের কিছু উদ্যোগের কথা তুলে ধরেন।সেমিনারে প্রবন্ধ পড়েন ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মো. সাখাওয়াৎ আলী। এতে বক্তৃতা করেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, ঢাকা ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বিএডিসি ময়মনসিংহ অঞ্চলের (ক্ষুদ্র সেচ) নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুল হক, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশিক্ষক এ কে এম মিজানুর রহমান, ময়মনসিংহ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম ও পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদ খান।বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন-প্রক্রিয়া ত্বরান্বিত করতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের প্রশিক্ষণের বিকল্প নেই।—ময়মনসিংহ অফিস