প্রযুক্তি চশমা আনছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি এখন স্মার্ট গ্লাস নামের বিশেষ ধরনের এক প্রযুক্তি-চশমা তৈরির প্রতি নজর দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে স্মার্ট গ্লাসের পেটেন্ট নিবন্ধনের জন্য আবেদনও করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।মাইক্রোসফট জানিয়েছে, স্মার্ট গ্লাস ব্যবহারকারী গ্লাসের কাচে প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। অর্থাত্, নতুন এ প্রযুক্তি ব্যবহার করে খেলা দেখার সময় ব্যবহারকারীরা চশমায় খেলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যও জানতে পারবেন। পাশাপাশি কোন খেলোয়াড় কোনদিকে রয়েছেন, এ চশমায় তাও দেখা যাবে। জানা গেছে, ২০১৩ সালে মাইক্রোসফট স্মার্ট গ্লাসে ব্যবহার উপযোগী অ্যাপ্লিকেশন তৈরি শুরু করবে। বিবিসি অনলাইন জানিয়েছে, ২০১৪ সাল নাগাদ এ চশমা বাজারে আসতে পারে ।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফট ছাড়াও স্মার্ট গ্লাস তৈরির কাজ করছে গুগল, ভ্যুজিক্স, এক্সপ্লোরার ইং, টিটিপিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে মাইক্রোসফট স্মার্ট গ্লাসের প্রতিদ্বন্দ্বী হবে গুগলের প্রযুক্তি চশমা। ২০১৩ সাল নাগাদ আধুনিক প্রযুক্তির এমন চশমা বাজারে আনতে পারে গুগল।