প্রযুক্তি-চশমা তৈরি করছে সনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের স্মার্ট গ্লাস বা প্রযুক্তি-চশমার মতো ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি তৈরি করছে এক ধরনের প্রযুক্তি-চশমা। সনির চশমার বিশেষত্ব হচ্ছে, এ চশমায় ডিসপ্লে থাকবে দুটি। গুগল গ্লাসে ডিসপ্লের সংখ্যা একটি।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক খবরে বলা হয়েছে, হেড আপ ডিসপ্লে তৈরির জন্য পেটেন্টের আবেদন করেছে সনি। সর্বাধুনিক প্রযুক্তির এ চশমা হবে অনেকটাই টার্মিনেটর ছবিতে দেখানো ডিসপ্লে অথবা গেমের হেড আপ ডিসপ্লের (এইচইউডি) মতো। ক্যামেরা, কণ্ঠস্বর শনাক্তের সুবিধা যুক্ত এ চশমা অনেকটা কম্পিউটারের সিপিইউ ইউনিটের মতো কাজ করতে সক্ষম হবে।প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, হেড মাউন্টেড ডিসপ্লের চাহিদা বাড়ছে। এই বাজারে সনি এলে প্রতিযোগিতা আরও বাড়বে। এতে করে ব্যবহারকারীরা উন্নত প্রযুক্তির প্রযুক্তি-চশমা ব্যবহারের সুযোগ পাবেন|