প্রযুক্তি দক্ষতা বাড়াতে ই-এনজিও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএনজিও কর্মশালা
ইএনজিও কর্মশালা

তৃণমূল পর্যায়ের এনজিওগুলোকে ভারচুয়াল জগতের সাথে পরিচয় করিয়ে দিতে আজ সোমবার, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে ই-এনজিও কর্মশালার আয়োজন করে ডিনেট।

একদিনের এই কর্মশালায় দেশের তৃণমূল পর্যায়ের এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন। ডিনেটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মশালার আওতায় বাংলাদেশি তৃণমূল পর্যায়ের ৫০ টি এনজিওর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর উদ্যোগ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

‘ইএনজিও প্রোগ্রাম’ শিরোনামের এ কর্মশালায় আয়োজনের উদ্যোগের সঙ্গে ডিনেটের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের পাবলিক ইন্টারেস্ট রেজিস্ট্রি (ডট অর্গ) ও ভারতের ডিজিটাল ইমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ)।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো বাংলাদেশের মহাপরিচালক মো. নুরুন্নবী তালুকদার। তিনি জানিয়েছেন, বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভরশীল বিশ্বে স্থানীয় পর্যায়ের এনজিওদের তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে। ডিইএফ ও ডিনেটের এই যৌথ উদ্যোগ তাদের সব ধরনের সাহায্য করবে।
ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান কর্মশালার প্রসঙ্গে জানান, ডিনেট শুরু থেকেই স্থানীয় পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র, বিদ্যালয়ে মাল্টি মিডিয়া ক্লাসরুম, মোবাইলে মাতৃস্বাস্থ্য সেবা ও গ্রামীণ শিক্ষিত নারীদের মাধ্যমে জনগণের কাছে তথ্যসেবা দিয়ে আসছে। এই উদ্যোগ বাড়াতে সকলের সহযোগিতা প্রয়োজন।