উত্তর কোরিয়ার নেতা জিম ইয়ং-উনকে নিয়ে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র দ্য ইন্টারভিউ এবার প্রযুক্তি দুনিয়ায়ও ঝড় তুলেছে। সিনেমাটি মুক্তি না দিতে উত্তর কোরিয়ার সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সে সাইবার হামলা চালানো হয়। এর জবাবে যুক্তরাষ্ট্র থেকে সাইবার হামলার মাধ্যমে উত্তর কোরিয়ায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় এবং দুবার ব্ল্যাক আউটের কবলে পড়ে উত্তর কোরিয়া। এতে দেশটির ইন্টারনেট সেবাও ব্যাহত হয়। তবে সবকিছুর পরও গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রায় ৩৩১টি সিনেমা হলে মুক্তি পায় দ্য ইন্টারভিউ। মুক্তির প্রথম দিনেই টিকিট বিক্রি বাবদ প্রায় ১০ লাখ ডলার আয় করে সিনেমাটি।

এরপর সিনেমাটি আরও ছড়িয়ে দিতে এগিয়ে আসে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ও সার্চ ইঞ্জিন গুগল। এর ফলে গুগল প্লে স্টোর, ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব, সিদ্যইন্টারভিউ ডটকম এবং মাইক্রোসফটের এক্সবক্সের ভিডিওর মাধ্যমে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এ ছাড়া সনি কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে সিনেমাটি দেখাচ্ছে।
সিনেমাটি মুক্তি দিলে ৯/১১-এর মতো সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কার কথা জানায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা এফবিআই। এমন আশঙ্কা উড়িতে দিতেই গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সহায়তায় এগিয়ে এসেছে।