প্রযুক্তি নির্বাহীদের নিরাপত্তা-ব্যয়

প্রধান নির্বাহীর কাজ হলো প্রতিষ্ঠান যেন নির্বিঘ্নে চলে তা নিশ্চিত করা। প্রতিদানে ওই নির্বাহীর নিরাপত্তা নিশ্চিত করার ভার পড়ে সেই প্রতিষ্ঠানের ওপরই। সবক্ষেত্রে তা না হলেও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য তো বটেই। এই খরচের মধ্যে নিজ বাড়িতে, কার্যালয়ে, বিদেশ ভ্রমণের সময়ে এবং কোনো কোনো ক্ষেত্রে পুরো পরিবারের নিরাপত্তার ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভান স্পাইজেলের কথা ধরা যাক। ২০১৬ সালে তাঁর নিরাপত্তার জন্য স্ন্যাপচ্যাটের ব্যয় ছিল প্রায় ৯ লাখ ডলার। সম্প্রতি সংবাদ পোর্টাল বিজনেস ইনসাইডার শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের নিরাপত্তায় প্রতিষ্ঠানের মোট ব্যয়ের একটা হিসাব দেখিয়েছে। তাতে স্পাইজেল একা নন, সব জনপ্রিয় মুখের উল্লেখ রয়েছে।
টিম কুক
সিইও, অ্যাপল
২ লাখ ২০ হাজার
৪৩২ ডলার (২০১৬)
মার্ক জাকারবার্গ
সিইও, ফেসবুক
৫০ লাখ ৩৭ হাজার ৮৪০ ডলার (২০১৫)
ইভান স্পাইজেল
সিইও, স্ন্যাপচ্যাট
৮ লাখ ৯০ হাজার ৩৩৯ ডলার (২০১৬)
ম্যারিসা মেয়ার
সিইও, ইয়াহু
৫ লাখ ৪৪ হাজার ৬১ ডলার (২০১৫)
গিনি রমেটি
সিইও, আইবিএম
৬ লাখ ১৭ হাজার ৭৯৪ ডলার (২০১৫)
এরিক স্মিট
নির্বাহী চেয়ারম্যান, অ্যালফাবেট
৩ লাখ ৫৯ হাজার ৫৮১ ডলার (২০১৫)
সূত্র: বিজনেস ইনসাইডার