প্রযুক্তি পণ্য কিনে ক্রেতারা উড়লেন হেলিকপ্টারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপির পণ্য কিনে হেলিকপ্টারে আকাশ ভ্রমণ করার সুযোগ পেলেন সৌভাগ্যবান ক্রেতারা। এইচপির ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ ইংরেজি নববর্ষে আয়োজন করে ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ কর্মসূচির। এইচপির ডেক্সজেট, অফিসজেট, অল-ইন-ওয়ান ও লেজারজেট প্রিন্টার এবং ইঙ্ক ও টোনার কার্ট্রিজ কিনে ক্রেতারা এ সুযোগ পেয়েছেন। এইচপির পণ্য কিনে হেলিকপ্টারে আকাশ ভ্রমণের সুযোগ পেয়েছেন মো. শামসুল ইসলাম, মো. খোরশেদ আলম, মো. মিথুন, মিজানুর রহমান মোজাম্মেল হোসেন, কাওসারুল হক, সফিকুর রহমান, রফিকুল ইসলাম, আলী শাহরিয়ার, শহীদুল হাসান, জাহাঙ্গীর আলম, মো. মাহফুজুল হক, তাকবির আলম, মো. শাহাদাত হোসেন. জাহিদুর রহমান, মো. শাহীন, মোহাম্মদ আলী ও মোহনর আলম। বিজয়ীদের নিয়ে গতকাল শনিবার নন্দন পার্কে হেলিকপ্টার ভ্রমণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপের বাজার উন্নয়ন ব্যবস্থাপক আবদুল মুন্নাফ, হিসাব ব্যবস্থাপক সায়েদুর রহমান, আসাদুর জামান এবং ফ্লোরা ও মাল্টি লিঙ্কের প্রতিনিধিরা। —মোহাম্মাদ আলী