প্রযুক্তি পণ্যের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার প্রিন্টারের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি তিন দিনের একটি প্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কারিগরি এই প্রশিক্ষণে ব্রাদারের নতুন মডেলের প্রিন্টারগুলোর খুঁটিনাটি দিক সম্পর্কে ধারণা দেন ব্রাদার ইন্টারন্যাশনাল গালফের কারিগরি ব্যবস্থাপক প্রদীপ বাঙ্গেরা। এতে ব্রাদার প্রিন্টারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ারসহ গ্লোবাল ব্র্যান্ডের সব সার্ভিস ইঞ্জিনিয়ার অংশ নেন।—বিজ্ঞপ্তি