প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে সমিতির সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কর্মকর্তাদের জন্য দিনব্যাপী বিক্রয় ও বিপণন উন্নয়য় শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি গত সপ্তাহে ঢাকায় সম্পন্ন হয়েছে।
এর উদ্বোধন করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, বিসিএস সব সময় সদস্য প্রতিষ্ঠানের জনবলের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে থাকে। বর্তমান সময়ে বিক্রয় এবং বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা ব্যবসায়িক সফলতা আনতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা মীর শরিফুল বাশার, স্পিডের ঊর্ধ্বতন পরিচালন নির্বাহী মোহাম্মদ খালিদ ও বিসিএসের শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম শামসুল হুদা।
প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন অংশ নেন। এ প্রশিক্ষণ কর্মসূচির আরেকটি কর্মশালা আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। স্পিড এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করছে।
—বিজ্ঞপ্তি