প্রযুক্তি বাজার জমে উঠছে আবার
ঈদের ছুটির পর প্রযুক্তি বাজারে আবার ক্রেতাদের আনাগোনা চোখে পড়ছে। প্রযুক্তির ব্যবহারকারীদের কাছে ল্যাপটপ ও নেটবুক কম্পিউটার এখন বেশ জনপ্রিয়। বিক্রেতাদের অনেকেই জানালেন, বাজারে এসে সাধ্যের মধ্যে পছন্দসই ল্যাপটপ অথবা নেটবুক কিনে নেন ক্রেতারা। গতকাল শনিবার বাজার থেকে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো—
ল্যাপটপ কম্পিউটার
স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি ২.৫ গিগাহার্টজ (গি.হা.) কোর আইথ্রি প্রসেসর ৫০০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। এনপি৪৫০আর৪ভি-এক্স০২বিডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৯,০০০ টাকা ও এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোর আইথ্রি, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৪০,৫০০ টাকা। এইচপি: ২৪২ জি১ ৩১১০এম কোর আইথ্রি ২.৪০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ ২.৬ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৯,০০০ টাকা। ডেল: ইনস্পায়রন এন৩৪২১ কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২,৮০০ ও এন৪০৫০ কোর আইফাইভ ২.৪ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,০০০ টাকা। এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৩১ ১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৩,৮০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার ১.৩ গি.হা. কোর আই ফাইভ প্রসেসর ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আই ফাইভ প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। ল্যানোভো: জি৪০০ ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৬,০০০ টাকা। জি৪৮০ ২ গি.হা. কোর আই ফাইভ প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৪,৫০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ টাকা। এলএইচ৫৩২ ২.৪ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৬,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০ ২.৪ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৫৬,৫০০ টাকা। ভায়ো এসভিই১৪১৩৩ সিভিবি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৬২,০০০ টাকা।
নেটবুক কম্পিউটার
স্যামসাং: অ্যাটম এন২১০০, ১.৬ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক ২১,০০০ টাকা। এইচপি: মিনি ১১০ ৪১১৭টিইউ ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০১ ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক ২৪,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০ ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ টাকা। ওয়ান-৭২৫ এএমডি সি৬০ ১.০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৬,৩০০ টাকা। আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৫০০ টাকা। এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ ১.৫০ গি.হা প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৭০০ টাকা। —সংগ্রহ: রাফাত জামিল