প্রযুক্তি বাজারে ক্রেতা নেই বললেই চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর সব বাজারের মতোই এখন ঢাকার প্রযুক্তি বাজারে ক্রেতাদের আনাগোনা অনেক কম। ফলে বেচাকেনাও তুলনামূলকভাবে কম। গতকাল শনিবার বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, দেশের এই অবস্থায় বেচাকেনা হচ্ছে না। ফলে একেবারে পথে বসার মতো অবস্থা দাঁড়িয়েছে।
গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।

প্রসেসর: ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গিগাহার্টজ (গি.হা.) ৮,৮০০; ডুয়াল কোর ৩.৫ গি.হা ৯,০০০; কোর আই ফাইভ ৩.২০ গি.হা. ১৫,০০০ ও কোর আই সেভেন ৩.৬০ গি.হা. ২৫,৮০০ টাকা।
মাদারবোর্ড: গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০; এসরক এমডি ৯৬০জিএম-ভিজিএস৩ ৪,২০০ ও ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা।
র্যাম: ডিডিআর-৩: অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা.) ১,৭০০; এডেটা ৪ গি.বা. ৩,০০০; ট্রানসেন্ড ৪ গি.বা. ৩,৩৫০ ও ৮ গি.বা. ৬,২০০ টাকা।
হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৫০০; ট্রানসেন্ড এক্সটার্নাল ১ টে.বা. ৫৮০০ জি.বি. ৪,৬০০ টাকা।
বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০; এডেটা ৫০০ গি.বা ৫০০০ ও ১ টেরাবাইট ৭,২০০ টাকা।
পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি.বা. ৪০০ থেকে ৫০০ ও ১৬ গি.বা. ৬০০ থেকে ১০০০; অ্যাপাসার ৮ গি.বা. ৪০০ থেকে ৫০০; এডেটা ৮ গি.বা. ৫৫০ ও ৩২ গি.বা. ১,১০০ থেকে ১,৮০০ এবং ভেরিকো ৮ গি.বা. ৫০০ টাকা।
এলসিডি মনিটর: স্যামসাং ১৭ ইঞ্চি স্কয়ার ৯,৫০০ ও ১৮ ইঞ্চি ওয়াইড ৭,০০০ ও এলজি ১৭ ইঞ্চি স্কয়ার ৮,৮০০ টাকা।
এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,৫০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০, ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা।
গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা. ৪,১০০; গিগাবাইট ৫৪৫০ ১ গি.বা. ৩,২০০; আসুস ইএএইচ৫৪৫০ ১ গি.বা ৩,২০০ ও এইচডি৬৪৫০ ২ গি.বা ৫,২০০ টাকা।
ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ১৬ এক্স ১,৩০০ ও ২৪ এক্স ১,৪০০ টাকা।
স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ ও অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।
টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ ও এক্সটারনাল ডব্লিউ৭ ৪,৬০০; রিয়েলভিউ ১,৬৫০; গেডমি ১,৫০০ ও গেডমি স্পিড ১,৯০০ টাকা।
কেসিং: স্পেস ১,৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ কে৬৭ ২,৪৫০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ ও গিগাবাইট ২,১০০ টাকা।
মাউস: নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০ ও লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা।
কি-বোর্ড: বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ ডব্লিুউ২৬১৩ ৪০০ ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা।
প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০ ও স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা।
ইউপিএস: স্পার্ক পাওয়ার ৬৫০ভিএ ২,৮০০ ও ১২০০ভিএ ৫,২০০; অ্যাপোলো ৬৫০ভিএ ২৮৫০ ও ১২০০ভিএ ৫,০০০ টাকা।
—রাহিতুল ইসলাম