ঢাকার প্রযুক্তি বাজারে এখন ক্রেতাদের ভিড় কম। গত শুক্র ও গতকাল শনিবার ক্রেতাদের ভিড় দেখা যায়নি। বিক্রেতারা জানান, হরতাল এবং রাস্তা ঘাটের বিভিন্ন জটিলতার কারণে প্রযুক্তি বাজারে ক্রেতা কম। এ জন্য বেচাকেনাও তুলনামূলকভাবে কমেছে। গতকাল ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গিগাহার্টজ (গি.হা.) ৯,৩০০ টাকা; কোর আইথ্রি ৩.১০ (গি.হা.) ৮,০০০ টাকা; কোর আই ফাইভ ৩.২০ গি.হা. ১৬,০০০। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০ টাকা; এএস রক এমডি ৯৬০জিএম-ভিজিএস৩ ৪,২০০ টাকা। র্যাম: ডিডিআর-৩ অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা.) ১,৭০০ টাকা। ট্রানসেন্ড ৪ গি.বা. ৩,৩৫০ টাকা; ৮ গি.বা. ৬,২০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৫০০ টাকা। ট্রানসেন্ড এক্সটার্নাল ১ টে.বা. ৫০০ জি.বি. ৪,৬০০ টাকা। স্যামসাং ৩২০ গি.বা. ৭,০০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১৭ ইঞ্চি (স্কয়ার) ৯,৫০০ ও ১৮ ইঞ্চি (ওয়াইড) ৮,১০০ টাকা। এলজি ১৭ ইঞ্চি (স্কয়ার) ৮,৮০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ১৫.৬ ইঞ্চি ৬,৬০০ ও ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,৫০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ১৬এক্স ১,৭০০ টাকা। আসুস ২৪ এক্স ১,৬৫০ টাকা। কি-বোর্ড: বেলকিন ৯০০ থেকে ৪,০০০ টাকা। ভেলু-টপ ডব্লিুউ২৬১৩ ৪০০ টাকা ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০ টাকা। মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ এবং অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি.বা. ৫৫০ ও ১৬ গি.বা. ১০০০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা. ৪৮০ ও ৮ গি.বা. ৫০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ টাকা ও এক্সটারনাল ডব্লিউ৭ ৪,৬০০ টাকা। কোর এসএ২৩৩ এক্সর্টানাল ২,৪৫০ ও রিয়েলভিউ ১,৬৫০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০ টাকা; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০ টাকা। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০ টাকা; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০ টাকা। ইউপিএস: স্পার্ক পাওয়ার ৬৫০ভিএ ২,৮০০ ও ১২০০ভিএ ৫,২০০ টাকা; অ্যাপোলো ৬৫০ভিএ ২৮৫০ ও ১২০০ভিএ ৫,০০০ টাকা। —রাহিতুল ইসলাম