ঢাকার প্রযুক্তি বাজারগুলোয় এখন ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো। রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার, বসুন্ধরা সিটিতে ঘুরে দেখা গেছে প্রযুক্তিপ্রেমীদের আনাগোনা গত সপ্তাহের চেয়ে একটু বেশি। বিক্রেতারা জানান, এখন ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। সঙ্গে বিক্রিও ভালো হচ্ছে। ক্রেতারা সব ধরনের পণ্যেই কিনছেন। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আই থ্রি ৩.৩০ গিগাহার্টজ (গি.হা.) ৯,৩০০; কোর আই থ্রি ৩.১০ গি.হা. ৮,০০০; কোর আই ফাইভ ৩.২০ গি.হা. ১৬,০০০ ও কোর আই সেভেন ৩.৪০ গি.হা. ২৫,৫০০ টাকা। মাদারবোর্ড : গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০; এসরক এমডি ৯৬০জিএম-ভিজিএস৩ ৪,২০০ ও ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা। র্যাম: ডিডিআর-৩: অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা.) ১,৭০০; এডেটা ৪ গি.বা. ৩,০০০; ট্রানসেন্ড ৪ গি.বা. ৩,৩৫০ ও ৮ গি.বা. ৬,২০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৫০০; ট্রানসেন্ড এক্সটার্নাল ১ টে.বা. ৫০০ জি.বি. ৪,৬০০ টাকা। গ্রাফিকস কার্ড: জোট্যাক ২১০টিছি ডিডিআর৩-১ গি.বা. ২,৭০০, ২১০ ডি৩ ১ গি.বা. ২,৯৫০, ৬১০ ২ গি.বা. ৪,৩৫০ ও ৭৩০ ৪ গি.বা ৭,৫০০ টাকা। কেসিং: ভিশন ৩০০২ ১,৯০০ টাকা ও মিশন ২৩০২ ১,৬০০ টাকা। স্পেস ১,৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ কে৬৭ ২,৪৫০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ ও গিগাবাইট ২,১০০ টাকা। মাউস: ভিশন ইউএসবি ১৩০ থেকে ১৮০ টাকা। নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০ ও লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: ভিশন ৮১৫৩ ২৩০ টাকা। বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ ডব্লিুউ২৬১৩ ৪০০ ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ ও এক্সটারনাল ডব্লিউ৭ ৪,৬০০; রিয়েলভিউ ১,৬৫০; গেডমি ১,৫০০ ও গেডমি স্পিড ১,৯০০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০; এডেটা ৫০০ গি.বা ৫০০০ ও ১ টেরাবাইট ৭,২০০ টাকা। ইউপিএস: টেকফাইন ৬৫০ভিএ ২,৫০০ ও ১২ভিএ ৪,৭০০ টাকা। পাওয়ার ভিশন ৬৫০ভিএ ২,৫০০ টাকা। স্পার্ক পাওয়ার ৬৫০ভিএ ২,৮০০ ও ১২০০ভিএ ৫,২০০; অ্যাপোলো ৬৫০ভিএ ২৮৫০ ও ১২০০ভিএ ৫,০০০ টাকা।
এলসিডি মনিটর: স্যামসাং ১৭ ইঞ্চি স্কয়ার ৯,৫০০ ও ১৮ ইঞ্চি ওয়াইড ৮,১০০ ও এলজি ১৭ ইঞ্চি স্কয়ার ৮,৮০০ টাকা।
এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,৫০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০, ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা।
ডিভিডি রাইটার/রি-রাইটার: আইসপি (বাল্ক) ১,৩০০, বক্স ১,৪০০ ও ইউএসবি ২,৫০০ টাকা। স্যামসাং ১৬ এক্স ১,৭০০ ও ২৪ এক্স ১,৬৫০ টাকা।
স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ ও অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।
পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি.বা. ৫৫০ ও ১৬ গি.বা. ১০০০; অ্যাপাসার ৪ গি.বা. ৪৮০ ও ৮ গি.বা. ৫০০; এডেটা ৮ গি.বা. ৫৫০ ও ৩২ গি.বা. ১,৮০০ এবং ভেরিকো ৮ গি.বা. ৫০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম