প্রযুক্তি রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ম বন্ধু: জানিস, আমার ফেসবুক, টুইটার, গুগল প্লাস—সব কটিতে অ্যাকাউন্ট আছে।
২য় বন্ধু: বলিস কী! তোর তো তাহলে জীবন বলে কিছু নেই।
১ম বন্ধু: তাই তো! জীবনের লিঙ্কটা দিস তো!

K

ঝন্টু বলছে মন্টুকে—জানিস, লিপি আমার হূদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।
মন্টু: কেন?
ঝন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।

K

জলিল সাহেবের কম্পিউটারটা কাজ করছে না।

বারবার মনিটরের পর্দায় লেখা উঠছে, কি-বোর্ডের সংযোগ পাওয়া যাচ্ছে না। বিস্তারিত জানার জন্য ‘এন্টার’ চাপুন!

K

সর্দারজি একদিন বলছেন তাঁর বন্ধুকে—জানিস, বউয়ের সঙ্গে ঝগড়া হলে আমি কী করি?

বন্ধু: কী করিস?

সর্দারজি: আমাদের বিয়ের ভিডিও দেখি।

বন্ধু: কেন?

সর্দারজি: কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সবকিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। দেখতে বড় ভালো লাগে!

K

জসিম ফোন করলেন কম্পিউটারের দোকানে। বললেন, আমার কম্পিউটারের কোনো কিছুই কাজ করছে না। আমি, আমার ছেলে, আমার স্ত্রী—কেউই কাজ করতে পারছি না।

ওপাশ থেকে বলা হলো, আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা, জানেন?

জসিম বললেন, অবশ্যই! ফেসবুক!

K

সর্দারজি ফোন করলেন এয়ারকন্ডিশনার সারাইয়ের দোকানে। বললেন, কী মুশকিল বলুন তো, আমার এয়ারকন্ডিশনারটা সকাল থেকে কাজ করছে না।

দোকানদার বললেন, এক কাজ করুন। এয়ারকন্ডিশনারের প্লাগটা খুলে আমার কাছে নিয়ে আসুন।

কিছুক্ষণ পর সর্দারজি দোকানে হাজির হলেন, হাতে এয়ারকন্ডিশনারের প্লাগ!

K

কেরামত মিয়া প্রথম ঢাকায় এসেছেন তাঁর ছেলে বশীরকে সঙ্গে নিয়ে। বাপ-ছেলে বিস্মিত হয়ে দাঁড়িয়ে ছিলেন একটা লিফটের সামনে। কী তাজ্জব যন্ত্র!

লিফটে উঠলেন একজন বৃদ্ধা। দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার দরজা খুলল। লিফট থেকে বের হয়ে এলেন এক তরুণী।

কেরামত বললেন, কইরে বশীর, জলদি গ্রামে যা। তোর মারে নিয়ে আয়!

K

ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মুঠোফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন।

বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?