প্রযুক্তিতে ঝিনাইদহ-এর এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রযুক্তিতে ঝিনাইদহ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। সকালে শোভাযাত্রা, বিকেলে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা বের হয় ঝিনাইদহ পুরোনো ডিসি কোর্ট থেকে। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি সুফি ফারুক ইবনে আবু বকর, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, প্রযুক্তিতে কুষ্টিয়ার পরামর্শক মনির হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।বিকেলে ঝিনাইদহ পৌরসভা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় তথ্যপ্রযুক্তি এবং বর্তমান যুগের বিভিন্ন পেশা নিয়ে আলোচনা সভা। এতে আলোচনা করেন মোস্তাফা জব্বার, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, ফ্রিল্যান্সার মামুনুর রশিদ, সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় বক্তারা প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের বিভিন্ন সম্ভাবনা, সুযোগ, সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বর্তমান ও ভবিষ্যৎ যুগের পেশা ও উদ্যোগের বিষয়ে তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।গতকাল প্রযুক্তিতে ঝিনাইদহের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ সদস্যের নতুন কমিটির সভাপতি মারজানুল হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় সভায়। —আজাদ রহমান, ঝিনাইদহ