প্রযুক্তিতে যশোরের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রযুক্তিতে বাংলাদেশ’-এর কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার প্রযুক্তিতে যশোর সংগঠনের যাত্রা শুরু হয়েছে। যশোর সদর উপজেলার আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি সুফি ফারুক ইবনে আবু বকর, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হাসান, বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের হেড অফ অপারেশন সাকিল ইসলামসহ অনেকে। এ ছাড়া এতে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে প্রযুক্তিতে যশোরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আরাফাত ইসলাম আহ্বায়ক ও বিদ্যুৎ হোসাইনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। —বিজ্ঞপ্তি