প্রযুক্তিপণ্য নিয়ে কারিগরি সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ১৯ ও ২০ আগস্ট গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের সার্ভিস সেন্টারে ব্রাদার ব্র্যান্ডের বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্লোবাল ব্র্যান্ডের শাখাগুলোর সার্ভিস ইঞ্জিনিয়াররা অংশ নেন। কর্মশালায় ব্রাদার ব্র্যান্ডের প্রিন্টার ও ফ্যাক্স মেশিনের নতুন প্রযুক্তি, কারিগরি দিক, মেরামত ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ব্রাদার প্রিন্টারের প্রকৌশলী নজরুল ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
এ সময় ব্রাদার ইন্টারন্যাশনালের (গালফ) মহাব্যবস্থাপক অমিত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি