প্রযুক্তিপ্রতিষ্ঠানে বেতন সমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই কাজ করে মার্কিন পুরুষেরা যা বেতন পান, নারীদের বেতন তার ৭৯ শতাংশ। ফলে একজীবনে নারীরা গড়ে প্রায় ৫ লাখ ডলার করে বেতন কম পান। নারী ও পুরুষের মধ্যে বেতনের এই তারতম্য ঘোচাতে মাস দুয়েক আগে হোয়াইট হাউসের উদ্যোগে ‘ইক্যুয়াল পে প্লেজ’ নামের এক গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়। ২৬ আগস্ট নারী সমতা দিবসে নতুন ২৯টি প্রতিষ্ঠান এই কর্মসূচিতে সই করে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ফেসবুক, অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড, মাইক্রোসফট করপোরেশন এবং আইবিএমের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠান। কর্মী নিয়োগ, পদোন্নতি এবং বার্ষিক কাজের পর্যালোচনার ক্ষেত্রে বেতন সমতার চর্চা নিশ্চিত করবে এই প্রতিষ্ঠানগুলো।
দ্য নেক্সট ওয়েব