প্রযুক্তিবিশেষজ্ঞ তৈরিতে একসঙ্গে কাজ করবে বিশ্বব্যাংক ও বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি ও বিশেষজ্ঞ গড়ে তোলার কাজে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাটের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেছেন বেসিসের সভাপতি শামীম আহসান।
সাক্ষাতে জোহানেস জাট জানান, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করার জন্য বিশ্বব্যাংক ও বেসিস একযোগে কাজ করবে।
এ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির ও বিশ্বব্যাংকের আর্থিক খাতবিশেষজ্ঞ শাহ নুরুল কাইয়ুম।

—বিজ্ঞপ্তি