প্রযুক্তিভিত্তিক পেশায় সৃজনশীলতা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি সমস্যা সমাধানে দক্ষতা ও সৃজনশীলতাই আগামী দিনের কাজের বাজারের প্রধান নিয়ামক হয়ে উঠবে। কৃত্রিম-বুদ্ধিমত্তা ও বায়ো-ইনফরমেটিকসের কারণে প্রযুক্তিবিদদের অনেক বেশি মানবিকও হতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকার সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটেত ‘আইসিটি ক্যারিয়ার টক’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব বলেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারপারসন শাহনাজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। মূল প্রবন্ধে তিনি তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে পেশার পরিবর্তনের ব্যাপারগুলো তুলে ধরেন। শিক্ষার্থীদের বর্তমান ধারা বোঝার পাশাপাশি ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং, দলীয় কাজ ও সৃজনশীলতা বাড়ানোর পরামর্শ দেন।
সেমিনারে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক তাবাসসুম চৌধুরী ও সরকারি খাত ব্যবস্থাপক সারাহ করীম বক্তৃতা করেন।
বিডিওএসএনের মাসব্যাপী ‘গার্লস ইন আইসিটি’ কার্যক্রমের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আসুস, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড, জেনেক্স সিস্টেম ইনফোসিস, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড ও জুমশেপার। অংশীদার হিসেবে আছে বাইনারি ইমেজ।