প্রযুক্তির উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল চার দিনের প্রযুক্তি উৎসব। এই উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ক্লাবের আয়োজনে ২০টি বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে। শুরু থেকে শেষ পর্যন্ত নানা আয়োজনে জমজমাট ছিল এই প্রযুক্তি উৎসব। উৎসবের প্রথম দিনে পিচপাইপ ল্যাব ও ম্যাট ল্যাব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মুভি শো। এতে তথ্যপ্রযুক্তি নিয়ে সিনেমা দেখানো হয়। তৃতীয় দিনে পেশাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ দিনে অনুষ্ঠিত হয় ইলেকট্রনিক্স প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।শেষ দিনে ছিল ইলেকট্রনিক্স প্রকল্পের প্রদর্শনী ও প্রতিযোগিতা।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি প্রকল্প প্রদর্শন করা হয়। এই উৎসবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা প্রদর্শন করেন ডিজিটাল টেম্পারেচার মিটার অ্যান্ড ফ্যান অটোমেশন প্রকল্প। উদ্ভাবকেরা বলেন, ‘দেশের বিদ্যুৎ অপচয় রোধ করা হলে আমাদের এই প্রকল্পটি অনেক বেশি কাজ করবে।’ এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়সহ ২০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।আয়োজক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিকস ক্লাবের সভাপতি ফাহমিদুর রহমান বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের অবসর সময় বিভিন্ন ভালো উদ্ভবানমূলক কাজে ব্যয় করতে পারবে। এর ফলে দেশেও প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি উন্নতি হবে। কালবিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী ও সাবেক গভর্নর মো. ফরাস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এতে ইলেকট্রনিক্স প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেম অ্যান্ড অ্যাপিল্যান্স কনট্রোল বাই জিএসএম টেকনোলজি প্রকল্পটি।দ্বিতীয় হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হেক্সাপড এবং তৃতীয় বুয়েটের ইউএসবি বেইজড-১৬ চ্যানেল লজিক অ্যানালাইজার প্রকল্প। —মোছাব্বের হোসেন