প্রযুক্তির কর্মক্ষেত্রই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মক্ষেত্রই সেরা
কর্মক্ষেত্রই সেরা

বিশ্বসেরা কর্মক্ষেত্র হিসেবে সেরা বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে সার্চ ইঞ্জিন গুগল। এ ছাড়া সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকার মধ্যে পাঁচটিই হচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। মানবসম্পদবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট (জিপিডব্লিউআই) সম্প্রতি এ তালিকা (http://goo.gl/kvbY3Y) প্রকাশ করেছে।
বিশ্বের এক হাজারের বেশি বড় প্রতিষ্ঠানের কাজের পরিবেশ নিয়ে পরিচালিত জরিপ থেকে সেরা ২৫টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তালিকা অনুযায়ী গুগলের পরে দ্বিতীয় স্থানে রয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসএএস ইনস্টিটিউট। এ ছাড়া তৃতীয় স্থানে রয়েছে ডেটা ম্যানেজমেন্ট-বিষয়ক প্রতিষ্ঠান নেট অ্যাপ, চতুর্থ স্থানে রয়েছে মাইক্রোসফট এবং দশম স্থানে রয়েছে নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিসকো।
তবে সেরার এ তালিকায় নেই অ্যাপল কিংবা সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের নাম।
তালিকায় স্থান পাওয়া সব প্রতিষ্ঠানই ইউরোপ অথবা আমেরিকাভিত্তিক। জিপিডব্লিউআই জানায়, চলতি বছরের বিশ্বসেরা বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মক্ষেত্র তালিকায় স্থান পাওয়া ২৫টি প্রতিষ্ঠানই সবার জন্য আদর্শ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল।

গ্রেট প্লেস ওয়ার্ক ডট কম অবলম্বনে কাজী আলম