প্রযুক্তির কাপ-অন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিরার গান
শাকিরার গান

শাকিরার গান

গত আসরে জাভি-ইনিয়েস্তা- ক্যাসিয়াসরা জয় করেছিল ফুটবল বিশ্ব। ২০১০ সালের বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে শাকিরার জন্যও। কলম্বিয়ান এই সংগীত তারকা ‘ওয়াকা ওয়াকা’র ছন্দে মাতিয়েছিলেন পুরো বিশ্বকে। এবারের ব্রাজিল বিশ্বকাপেও সুরের ঢেউ তুলতে হাজির হয়েছেন শাকিরা। আনুষ্ঠানিক থিম সং তৈরির দায়িত্ব না পেলেও বিশ্বকাপ উপলক্ষে নিজ উদ্যোগেই নতুন গান বেঁধেছেন শাকিরা। গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন মেসি, নেইমার, আগুয়েরো, জেরার্ড, পিকের মতো তারকারা। গানটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে৷ 
ইউটিউব: http://goo.gl/zZMFrC

বিশেষ আলো
বিশেষ আলো

বিশেষ আলো
যে মাঠে জমবে লড়াই, সেখানে তো ত্রুটি থাকলে চলে না৷ নিখুঁত মাঠ তৈরিতে সূক্ষ্ম নজর রাখতে হয়েছে আয়োজক কর্তৃপক্ষের। মাঠ তৈরিতে ব্যবহার করা হয়েছে উচ্চপ্রযুক্তির আলো। সবুজ ঘাসে বিশেষ আলো ফেলে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
টুইটার-ফেসবুক
প্রতিটি দলেরই টুইটার ও ফেসবুকে অফিশিয়াল পেজ রয়েছে। সেখানে দলগুলোর হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এ ছাড়া কোনো কোনো দল টুইটার অ্যাকাউন্টে সমর্থকদের নানা প্রশ্ন করার সুযোগও রেখেছে। শুধু দলই নয়, ব্রাজিল বিশ্বকাপের জন্য আলাদা পেজও রয়েছে। সঙ্গে ফিফার পেজ তো আছেই। তবে ‘ভেরিফায়েড’ পেজে ঢুঁ মারাই যুক্তিযুক্ত। টুইটারে ফিফা, ব্রাজিল বিশ্বকাপ ও শীর্ষ কয়েকটি দলের পেজের ঠিকানা—
ফিফা: https://twitter.com/FIFAcom
ফিফা বিশ্বকাপ: https://twitter.com/FIFAWorldCup
ব্রাজিল: https://twitter.com/CBF_Futebol

আর্জেন্টিনা: https://twitter.com/Argentina

ত্রিমাত্রিক গোল
ত্রিমাত্রিক গোল

ত্রিমাত্রিক গোল
অনেক সময় সাদা চোখে গোল পরিষ্কার বোঝা যায় না। টিভিতে রিপ্লে দেখার পরও হয়তো মনে খচখচানি রয়েই যায়। ত্রিমাত্রিক বা থ্রিডি গোলের কাজটা এখানেই। একটি গোল কীভাবে হলো—পুরো প্রক্রিয়াটি স্পষ্ট দেখা যাবে থ্রিডি গোলে। এতে গোল নিয়ে সংশয় দূর হবে। থ্রিডি গোল দেখতে ঢুঁ মারতে পারেন প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com)।

.
.

বিশ্বকাপের অ্যাপস
বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়ান ফুটবল ব্রাজিল’ আইফোন, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের জন্য নতুন একটি অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে সমর্থকেরা প্রিয় দল ও খেলোয়াড়ের খবর তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। ফ্রি এই অ্যাপে মুহূর্তেই খেলার ধারাভাষ্য, সময়সূচি, প্রতিটি দল ও খেলোয়াড়ের উপাত্ত মিলবে। সঙ্গে নিউজফিড, পরিসংখ্যান এবং স্কোরলাইনের নোটিফিকশন তো আছেই। বিনা মূল্যের এই অ্যাপটি পাওয়া যাবে বিশ্বের ১৫টি ভাষায়৷ ঠিকানা: (http://goo.gl/W755RN)। আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফিফারও অ্যাপ রয়েছে, যেটি ‘ফিফা’ নামেই পরিচিত। এই অ্যাপের মাধ্যমে খেলার সূচি, শিরোনাম, ছবি ও ভিডিও পাওয়া যাবে (www.fifa.com/mobile)। আরও কয়েকটি কেজো অ্যাপস স্মার্টফোনের ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন:
http://pocketworldcupschedule.info/index.html
https://play.google.com/store/apps/details?id=com.livescore
https://play.google.com/store/apps/details?id=com.espn.fc

.
.

আয়রন ম্যান
মাঠের খেলার আগে বিশ্ববাসীকে চমকে দেওয়ার ব্যবস্থা রেখেছেন আয়োজকেরা। এবারের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ইস্পাতের পোশাক পরা এক পক্ষাঘাতগ্রস্ত ছেলের পা থেকে! অত্যাধুনিক এই রোবোটিক এক্সোস্কেলেটন বা ইস্পাত পোশাক তৈরি করেছেন ডিউক বিশ্ববিদ্যালয়ের নিওরো বিজ্ঞানী মিগুয়েল নিকোলেলিস ও তাঁর গবেষণা দল। কৃত্রিম চামড়ার মাধ্যমে পায়ের যন্ত্রের ইলেকট্রনিক সার্কিটগুলো ফিরতি সংকেত দেবে, যেটি নড়াচড়া ও যোগাযোগের সংবেদন সৃষ্টি করবে। এর নাম রাখা হয়েছে ব্রা-সান্তোস দুমোঁ; ‘ব্রা’ মানে ব্রাজিলের প্রথম তিনটি অক্ষর আর ‘দুমোঁ’ হচ্ছে বিখ্যাত ব্রাজিলীয় বৈমানিক ও উদ্ভাবক আলবের্তো সান্তোস দুমোঁ। ব্রাজিল বিশ্বকাপ সামনে রেখে কিন্তু এটি তৈরি হয়নি। দীর্ঘ ৩০ বছরে বিশ্বের নানা প্রান্তের ১৫৬ জন বিজ্ঞানীর পরিশ্রমের ফসল এটি।

.
.

সুপার-এইচিডি টিভি
বিশ্বকাপ উপলক্ষে সুপার হাই ডেফিনিশন ফোর-কে প্রযুক্তির টিভি এনেছে জাপানের টিভি নির্মাণপ্রতিষ্ঠান সনি ও প্যানাসনিক। নতুন এই টিভির বিক্রিবাট্টাও ভালো। অবশ্য জাপানি প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য, ২০২০ টোকিও অলিম্পিক সামনে রেখে এইট-কে প্রযুক্তির টিভি বাজারে আনা।
সৌরবিদ্যুৎ
ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইজাবেলা তেসেইরা ঘোষণা দিয়েছেন—ব্রাজিলই প্রথম বিশ্বকাপ আয়োজক, যাদের প্রতিটি স্টেডিয়াম ‘লেড সনদপ্রাপ্ত’ হবে। লেড হচ্ছে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন৷ এটিকে বলা হচ্ছে টেকসই উন্নয়নের অনুমোদন। লেড সনদ অর্জনের লক্ষ্যে বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে ব্যবহার করা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এ জন্য স্টেডিয়ামের ছাদে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুতের প্যানেল৷

সবুজ পাসপোর্ট
‘সবুজ বিশ্বকাপ’ আয়োজনের লক্ষ্যে পর্যটকদের পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইএফ) সহায়তায় ব্রাজিল সরকার চালু করেছে ‘গ্রিন পাসপোর্ট’ প্রকল্প। এর উদ্দেশ্য সমর্থকদের পরিবেশবান্ধব টেকসই পর্যটনে উদ্বুদ্ধ করা। এই প্রকল্পের অন্যতম পরিকল্পনা মাত্র একটি মুঠোফোন অ্যাপের

মাধ্যমে প্রতিটি আয়োজক শহর ঘুরে বেড়ানোর সুযোগ সৃষ্টি করা।

.
.

গুগল ম্যাপসে স্টেডিয়াম
শুধু বিদেশি নয়, ব্রাজিলীয় সমর্থকদেরও অনেক সময় স্টেডিয়ামের সঠিক রাস্তা খুঁজে পেতে গলদঘর্ম অবস্থা হতে পারে৷ সমর্থকদের বিশ্বকাপের ১২ স্টেডিয়ামে পৌঁছাতে সহয়তা করবে গুগলের ‘স্ট্রিট ভিউ’। গুগলের অনলাইন ম্যাপিং সার্ভিসের মাধ্যমে কেবল স্টেডিয়ামই নয়; সঙ্গে বিমানবন্দর, বিপণিবিতান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সন্ধান মিলবে সহজেই।

.
.
.
.

হ্যাকারদের হুমকি!
এটি কিছুটা ভিন্ন খবর হলেও প্রযুক্তিসংক্রান্ত। বিশ্বকাপে দেদার অর্থ ব্যয়ের প্রতিবাদে সাইবার আক্রমণের হুমকি দিয়েছে হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’। তাদের টার্গেট বিশ্বকাপে বড় বড় পৃষ্ঠপোষকের ওয়েবসাইট৷ কদিন আগে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হয়েছে অ্যানোনিমাসের হামলায়। মন্ত্রণালয়ের গোপনীয় সব ই-মেইল ফাঁস করে দিয়েছে ওই গ্রুপ। গ্রুপটি হুমকি দিয়েছে, তাদের পরের টার্গেট অ্যাডিডাস, এমিরেটস এয়ারলাইনস, কোকাকোলাসহ অন্যান্য বড় করপোরেট প্রতিষ্ঠান!

রোবোকপ!
রোবোকপ!

রোবোকপ!
এবার বিশ্বকাপ নিয়ে উদ্বেগের শেষ নেই। আন্দোলন-বিক্ষোভে উত্তাল ব্রাজিল। এর বাইরে ছিনতাই, রাহাজানি, সংঘর্ষের ঘটনা তো রয়েছেই। নিরাপত্তাব্যবস্থা নির্বিঘ্ন করাই আয়োজকদের বড় চ্যালেঞ্জ। নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দেশটির মিলিটারি পুলিশ নিয়েছে নানা পদক্ষেপ। এর একটি হচ্ছে, পুলিশের শরীরে থাকবে উচ্চপ্রযুক্তির পোশাক। এ পোশাক পরার পর পুলিশকে মনে হবে ‘রোবোকপ’!
স্পেনের প্রযুক্তি-শরণ
কোন খেলোয়াড় শট নিলেন, কতটা জোরে নিলেন, কতবার বল স্পর্শ করলেন, এমনকি প্রতিপক্ষ কোনো খেলোয়াড় কত জোরে পায়ে আঘাত করলেন ফাউল করার সময়—সব তথ্য পেতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ কারণে সংস্থাটি চুক্তি করেছে একটি কোম্পানির সঙ্গে, যারা বিশ্বকাপে এ ধরনের তথ্য সরবরাহ করবে। কার্বন ফাইবার শিন প্যাডে থাকবে বিশেষ সেন্সর, যেটি তথ্য সরবরাহ করবে কম্পিউটারে। একই সঙ্গে এটির মাধ্যমে খেলোয়াড়দের পরস্পরের দূরত্বও জানা যাবে। মজার ব্যাপার হলো এই শিন প্যাড হাতে তৈরি৷ রকেট প্রকৌশলী ল্যারি মারসিয়ের৷

স্পেনের প্রযুক্তি-শরণ
স্পেনের প্রযুক্তি-শরণ