প্রযুক্তির প্রতি শিশুদের আগ্রহ বাড়াবে যে পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু বয়স থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ গড়ে উঠতে পারে, ছোটবেলা থেকেই শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন অভিভাবকেরা। গবেষকদের বরাতে এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, প্রযুক্তির প্রতি শিশুদের আগ্রহ তৈরি করবে এমন অনেক পদ্ধতিই রয়েছে। গবেষকদের মতে, শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও প্রযুক্তির প্রতি ছোটবেলা থেকে আগ্রহ তৈরি করতে পোশাকও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পোশাকে বিভিন্ন প্রযুক্তি পণ্যের রঙিন ছবি শিশুদের সেই পণ্যের প্রতি আগ্রহ বাড়িয়ে দিতে পারে।অনলাইনে প্রযুক্তি-ফ্যাশনের এমন অনেক পোশাকই কিনতে পাওয়া যাবে। গেম, সাই-ফাই, সামাজিক যোগাযোগ বা পণ্যের ছবিযুক্ত যেকোনো আরামদায়ক পোশাকই শিশুর জন্য বেছে নেয়া সম্ভব। অনলাইনে পোশাক কেনার এমনই একটি ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.etsy.com