প্রযুক্তির প্রভাবে অমনোযোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, প্রযুক্তির প্রভাবে বর্তমান শিক্ষার্থীদের প্রজন্ম পড়ালেখায় অমনোযোগী হয়ে উঠছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।পিউ রিসার্চ সেন্টারের জরিপে অংশ নেওয়া শিক্ষকদের ৮৭ শতাংশ রায় দিয়েছেন যে, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারণে লেখাপড়া বা গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোযোগ থাকছে খুব কম। শিক্ষার্থীরা যে পদ্ধতিতে তাঁদের গবেষণা করছে, বা যে সূত্র থেকে তথ্য সংগ্রহ করছে তা অনেকক্ষেত্রেই নির্ভরযোগ্য নয়।জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ শিক্ষকদের মত, ডিজিটাল প্রযুক্তি শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করার পরিবর্তে তাঁদের মনোযোগ নষ্ট করছে বেশি।জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ শিক্ষক অবশ্য শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে ইতিবাচক ফল আসবে বলে আশা করছেন। শিক্ষকদের মতে, ‘ইন্টারনেট সার্চ টুল’ শিক্ষার্থীদের কাজ অনেক সহজ করে দিয়েছে, তাঁদের নিজেদের গবেষণা করার সুযোগ তৈরি করেছে।পিউ ইন্টারনেট প্রকল্পের পরিচালক লি রেইনি জানিয়েছেন, ৪৭ শতাংশ শিক্ষক ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পাঠ্যপুস্তক একত্রিত করার পক্ষে মত দিয়েছেন। শিক্ষকদের পাশাপাশি অনেক অভিভাবকও এখন তাঁদের সন্তানদের জন্য ডিজিটাল মিডিয়া ব্যবহার বিষয়ে সচেতন হয়েছেন।