প্রযুক্তির বাজারেও বৈশাখী হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে নানা আয়োজনে নববর্ষ উদ্যাপন করা হচ্ছে। নতুন বছর সামনে রেখে ক্রেতাদের অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন আয়োজনের সঙ্গে দোকান সাজিয়েছে নানা রঙে। বাজারজুড়ে ঢোলের বাদনে গতকাল বুধবার পাওয়া যায় উৎসবের আমেজ। বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা সদস্য মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিসিএস কম্পিউটার সিটি। দোকানমালিকেরা দোকানগুলো সাজিয়েছেন নতুন বছরে ক্রেতাদের অভ্যর্থনা জানানোর জন্য। আমরা আশা করছি নতুন বছরের মধ্য দিয়ে নতুন কিছু করার।’
গতকাল ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া প্রযুক্তিপণ্যের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গিগাহার্টজ (গি. হা.) ৯,৫০০; কোর আইথ্রি ৩.১০ গি. হা. ৮,৩০০; কোর আই ফাইভ ৩.২০ গি. হা. ১৬, ০০০ ও কোর আই সেভেন ৩.৪০ গি. হা. ২৫,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০; এসরক এমডি ৯৬০ জিএম-ভিজিএস ৩ ৪,২০০ ও ফক্সকন এইচ ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা। র্যা ম: ডিডিআর৩: অ্যাপাসার ২ গিগাবাইট (গি. বা.) ১,৭০০; এডেটা ৪ গি. বা. ৩,০০০; ট্রানসেন্ড ৪ গি. বা. ৩,৩৫০ ও ৮ গি. বা. ৬,২০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা. ৪,৫০০; ট্রানসেন্ড ৫০০ গি. বা. ৪,৬০০ ও স্যামসাং ৩২০ গি. বা. ৭,০০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,০০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০; ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা। গ্রাফিকস কার্ড: জোট্যাক ২১০ টিছি ডিডিআর ৩ ১ গি. বা. ২,৭০০; ২১০ ডি ৩ ১ গি. বা. ২,৯৫০; ৬১০ ২ গি. বা. ৪,৩৫০ ও ৭৩০ ৪ গি. বা. ৭,৫০০ টাকা। গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি. বা. ৪,১০০; গিগাবাইট-৫৪৫০ ১ গি. বা. ৩,২০০ টাকা। স্পিকার: ইডিফায়ার (২: ১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ ও অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি. বা. ৪৫০; ১৬ গি. বা. ৫৫০; ৩২ গি. বা. ১,০০০ ও ৬৪ গি. বা. ২,১০০ টাকা৷ টুইনমস ৮ গি. বা. ৪৫০; ৮ গি. বা. ৬০০ ও ৩২ গি. বা. ১,০৫০ টাকা৷ এডেটা ৮ গি. বা. ৪৫০ ও ৩২ গি. বা. ১,০০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ ও এক্সটারনাল ডব্লিউ ৭ ৪,৬০০; রিয়েলভিউ ১,৬৫০; গেডমি ১,৫০০ ও গেডমি স্পিড ১,৯০০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২ পিক্সমা ৩,০০০; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০ ও স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা।
ডিভিডি রাইটার/রি-রাইটার: আইএসপি (বাল্ক) ১,৩০০; বক্স ১,৪০০ ও ইউএসবি ২,৫০০ টাকা। স্যামসাং ১৬ এক্স ১,৭০০ এবং ২৪ এক্স ১,৬৫০ টাকা। কেসিং: ভিশন-৩০০২ ১,৯০০ টাকা ও মিশন-২৩০২ ১,৬০০ টাকা। স্পেস ১,৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ কে৬৭ ২,৪৫০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ ও গিগাবাইট ২,১০০ টাকা। মাউস: ভিশন ইউএসবি ১৩০ থেকে ১৮০ টাকা। নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০ এবং লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: ভিশন-৮১৫৩ ২৩০ টাকা। বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ ডব্লিউ-২৬১৩ ৪০০ ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা।

বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি. বা. ৫,৩০০; ৭৫০ গি. বা. ৬,২০০ ও ১ টেরাবাইট (টে. বা.) ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা. ৫,৫০০ ও ১ টে. বা. ৭,৪০০; এডেটা ৫০০ গি. বা. ৫,০০০ ও ১ টে. বা. ৭,২০০ টাকা। ইউপিএস: টেকফাইন ৬৫০ ভিএ ২,৫০০ ও ১২ ভিএ ৪,৭০০ টাকা। পাওয়ারভিশন ৬৫০ ভিএ ২,৫০০ টাকা। স্পার্ক পাওয়ার ৬৫০ ভিএ ২,৮০০ ও ১২০০ ভিএ ৫,২০০; অ্যাপোলো ৬৫০ ভিএ ২,৮৫০ ও ১২০০ ভিএ ৫,০০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম