প্রযুক্তিশিল্পে কাজ করবেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি হলো এনএসইউ এবং ইএটিএলের মধ্যে
চুক্তি হলো এনএসইউ এবং ইএটিএলের মধ্যে

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিশিল্পে সরাসরি কাজ করবেন। এ জন্য এনএসইউ ও তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ২ জানুয়ারি ঢাকায় এ ব্যাপারে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে সই করেন এনএসইউয়ের উপাচার্য আমিন ইউ সরকার এবং ইএটিএলের ব্যববস্থাপনা পরিচালক মুবিন খান।
চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন মিফতাহুর রহমান, স্কুল অব বিজনেসের ডিন সৈয়দ সাদ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ পালিত, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদসহ অনেকে।
এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা শিল্প খাতে ব্যবহারিক কাজ করতে পারবেন। বিষয়সংশ্লিষ্ট কর্মমুখী কাজে তাঁদের অভিজ্ঞতা হবে। শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে তিনটি ধাপে কাজ করবে ইএটিএল। সেগুলো হলো, শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, মোবাইল অ্যাপসের মান উন্নয়ন এবং প্রযুক্তিশিল্পের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে গবেষণা ও তার মান উন্নয়ন।