প্রযুক্তিশিল্পে ঝুঁকছেন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং অভিনয়শিল্পী কিংবা সংগীত তারকাদেরও প্রযুক্তির প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে। জেসিকা অ্যালবা, লেডি গাগা, জাস্টিন টিম্বারলেকের মতো তারকাদের অনেকেই প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে নাম লিখিয়েছেন।অভিনেতা জাস্টিন টিম্বারলেক বিনিয়োগ করেছেন স্টিপল, মিসো মিডিয়া, মাইস্পেসের মতো উদ্যোগগুলোতে। তিনি মূলত বিনিয়োগ করেছেন কলা, সংগীত বা শিক্ষামূলক বিভিন্ন প্রযুক্তির উদ্যোগে। তাঁর উদ্যোগগুলোতে অর্থ বিনিয়োগের পাশাপাশি ব্র্যান্ড উন্নত করতেও কাজ করে যাচ্ছেন তিনি।প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন সংগীত তারকা জে-জি এবং অভিনেতা উইল স্মিথ। ‘ভিডি’ নামে একটি উদ্যোগের সঙ্গে রয়েছেন এ দুই তারকা। হলিউডের এ দুই তারকা ছোট ছোট প্রযুক্তির উদ্যোক্তা প্রতিষ্ঠানে নিজেদের অর্থ বিনিয়োগ করে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে সাহায্য করছেন।প্রযুক্তির বিশ্বে এর মধ্যে উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে খ্যাতি রয়েছে ইউটু ব্যান্ডের গায়ক বনোর। ফেসবুকে বড় ধরনের বিনিয়োগ রয়েছে তাঁর।‘টু অ্যান্ড এ হাফ ম্যান’খ্যাত তারকা অ্যাস্টন কুচার এর মধ্যে প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রে স্টিভ জবসের ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এ ছাড়া স্কাইপিতে তাঁর বিনিয়োগ রয়েছে। বিনিয়োগ করেছেন ‘এয়ারনিব’, ‘লাইকঅ্যালিটল’ নামের বেশ কিছু ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানেও।লিওনার্দো ডি ক্যাপ্রিও তো একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী ও পরামর্শক হিসেবেই কাজ করছেন। ‘মোবলি’ নামের এই উদ্যোগে বিনিয়োগের পাশাপাশি নিজেকে কাজে জড়িয়ে ফেলেছেন টাইটানিকখ্যাত এ তারকা।

প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে নারী তারকারাও পিছিয়ে নেই। এদিক থেকে সংগীতশিল্পী লেডি গাগা রয়েছেন সবচেয়ে এগিয়ে। ‘ব্যাকপ্লেন’ নামের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে রয়েছে তাঁর বিনিয়োগ। অন্যান্য নতুন প্রযুক্তির প্রতিষ্ঠানেও তিনি বিনিয়োগ করছেন।‘সুড্যাজেল ডটকম’ নামের ই-কমার্স সাইট খুলে বসেছেন কিম কারদাশিয়ান। জেসিকা অ্যালবাও শিশুদের জন্য পণ্য বিক্রির ই-কমার্স সাইটে বিনিয়োগ করেছেন।