প্রযুক্তিসেবায় মৌলভীবাজারে সাতজন পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবায় অবদান রাখার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন সাতজনকে ‘বর্ষসেরা পুরস্কার’ দিয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার পেয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সেলিম বাবু, বড়লেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সচিব খুশি কান্ত দাস, শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) উদ্যোক্তা সুশান্ত কুমার দাস, রাজনগর উপজেলার ফতেপুর ইউআইএসসির উদ্যোক্তা তামান্না সুলতানা ও মৌলভীবাজার পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা নীলা আক্তার। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ট্যাবলেট কম্পিউটার ও সনদ প্রদান করা হয়েছে।