প্রযুক্তি-বান্ধব বাজেট চাই

এ কথা বলতেই হয় ১৯৯৮-৯৯ অর্থবছরের বাজেটে কম্পিউটার পণ্যের ওপর থেকে আমদানিশুল্ক প্রত্যাহারের পর থেকেই দেশে কম্পিউটারে ব্যবহারের হার বেড়ে গিয়েছিল৷ ফলে এই খাতের গতি-প্রকৃতি ঠিক করতে জাতীয় বাজেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেটের ব্যবহার আরও কীভাবে বাড়ানো যায়, তার দিকনির্দেশনা হতে পারে জাতীয় বাজেট৷ তাই তো দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবসায় খাতের নানা চাওয়া থাকে বাজেট ঘিরে৷ এরই মধ্যে আইসিটি ব্যবসা খাতের তিন শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) তাদের দাবি তুলে ধরেছে৷ সংগঠনগুলোর দাবির মূল সুর হলো প্রযুক্তি–বান্ধব বাজেট৷ যা থেকে লাভবান হবেন তথ্যপ্রযুক্তির ব্যবহারকারীরাও৷
বাজেট নিয়ে আইএসপিএবির সভাপতি মো. আখতারুজ্জামান বললেন, ‘ডেটা ট্রান্সমিশন ও নেটওয়ার্কিং যন্ত্রাংশের মূল্য কমানো হলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে৷ ফলে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে। সবাই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং দেশের যেকোনো প্রান্তে ইন্টারনেট সংযোগ পেঁৗছে দেওয়া যাবে।’
বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ তথ্যপ্রযুক্তিশিল্পের অবকাঠামোগত উন্নয়নের দিকে জোর দিয়েছেন৷ তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবগুলোর মাধ্যমে সরকার ২০২১ রূপকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে একটি পরিষ্কার ধারণা পাবে। তথ্যপ্রযুক্তিশিল্পের অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বৈদেশিক বাণিজ্য ও রপ্তািনও বেড়ে যাবে। তথ্যপ্রযুক্তিপণ্য ব্যবহারকারী, ইন্টারনেট সংযোগসেবা, হার্ডওয়্যার এবং সফটওয়্যার শিল্পে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে।’
বেসিসের সভাপতি শামীম আহসানের মতে দাবিগুলো গ্রহণ করা হলে বিদেশি ও দেশি বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগ বেড়ে যাবে। তিনি বলেন, ‘এর ফলে আমাদের লক্ষ্য অর্জিত হবে। আগামী পাঁচ বছরে আমরা ১৫০ কোটি ডলারের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তািন করতে পারব। পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের জন্য কার্যকর প্রশিক্ষণ এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।’
বাজেটে তিন সংগঠনের প্রস্তাব
বেসিস
সরকারের কর প্রশাসনে মূসক ব্যবস্থাপনা আটোমেশান নিশ্চিত করা গেলে স্বচ্ছ, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধি পাবে। স্বল্প ও মধ্য মেয়াদে সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে।
আইসিটি নীতিমালা ২০০৯-এর ১৫৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘আইসিটি শিল্প উন্নয়ন তহবিল’ গঠন করা হোক।
আইটি পরামর্শসেবাকে অথ্যপ্রযুক্তি সেবা হিসেবে বিবেচনা করা।
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা (আইটিএস) খাতের প্রতিষ্ঠানগুলোর বাড়িভাড়ায় ৯ শতাংশ মূসক মওকুফ করা।
ই-কমার্সভিত্তিক পণ্য ও সেবা লেনদেনে খুচরা বিক্রয়পর্যায়ে মূসক প্রত্যাহার করা ও এই বাণিজ্যটি সম্পূর্ণ শুল্কমুক্ত রাখা।
তথ্যপ্রযুক্তি সেবার জন্য ধার্য করা বর্তমান মূসক ৪.৫ থেকে শূন্য শতাংশে নামিয়ে আনা।
তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবার ওপর থেকে আয়কর অব্যাহতির সময়সীমা বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত বর্ধিত করা।
বিসিএস
ডিজিটাল শিক্ষা উপকরণের ওপর থেকে সব ধরনের আমদানি শুল্ক মওকুফ করা।
আইসিটি শিল্পকে কর অবকাশের আওতাভুক্ত করা এবং উপযুক্ত বন্দরসুবিধা দেওয়া।
আইসিটি পণ্য সরবরাহ পর্যায়ে উৎস করের বিধান রহিত করা। আমদানি পর্যায়ে উৎস করের হার কমানো। এক্ষেত্রে শুধু বিলাসীপণ্যের ওপর ৪ শতাংশ করে কর নেওয়া হোক।
আমদানি, সরবরাহ এবং ভোক্তা পর্যায়ে শূন্য রাজস্ব নিশ্চিত করা।
ই-কমার্সকে শুল্ক ও মূসক থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া। সরকারিভাবে ঋণের মাধ্যমে উদ্যোক্তাদের অর্থ বা মূলধনের সহায়তা প্রদান করা।
ফ্রিল্যান্সিংয়ের আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার লেনদেন প্রবাহ সহজ করা।
আইএসপিএবি
ইন্টারনেটের ব্যবহার সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদে্যাগ নিতে হবে৷
কম্পিউটারের দাম কমানো ও সহজলভ্য করা।
নেটওয়ার্কিং ও ইন্টারনেট যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার এবং সহজলভ্য করা।
ব্যান্ডউইডথ ক্রয়ে আগের মতো ১০০ শতাংশ রেয়াত বহাল রাখা।
ইন্টারনেটের দাম সুলভ করার লক্ষ্যে গ্রাহকের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ মূল্য সংযোজন কর রহিত করা।
আইসিটি প্রতিষ্ঠানগুলোকে আগামী পাঁচ বছরের জন্য টকর অবকাশ সুবিধা প্রদান করা।