প্রশংসায় বিপত্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যেসব শিশু তাদের মা-বাবার কাছ থেকে সব সময় বেশি বেশি প্রশংসা পায়, তাদের মধ্যে আত্মপ্রেমী মানসিকতা তৈরি হতে পারে। মানুষের মধ্যে অতিমাত্রায় স্বার্থপরতার কারণ অনুসন্ধানকারী একদল মার্কিন গবেষক এ কথা জানিয়েছেন। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই গবেষকেরা নেদারল্যান্ডসের ৫৬৬টি শিশু ও তাদের মা-বাবার ওপর দেড় বছর ধরে জরিপ চালান। এতে দেখা যায়, যেসব শিশু অন্যদের চেয়ে বিশেষ কিছু এবং জীবনে অসাধারণ কিছু করার যোগ্য—এমন প্রশংসা শুনতে অভ্যস্ত, তারা আত্মপ্রেমী হতে শুরু করে। আর বড় হয়ে নিজেদের জন্য এবং সমাজের জন্য ভালো হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে কমে যেতে পারে। এএফপি।