প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন খারাপ, শরীর খারাপ কিংবা ঘুম আসছে না। ওষুধপত্রের বাক্স ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। স্মার্টফোনেই আছে সমাধান। ডিজিপিল নামের অ্যাপ্লিকেশন নামানো থাকলেই হলো। এমনকি বাড়তি ওজনের সমাধানও দেবে অ্যাপটি। এমনই বলছেন নির্মাতারা। অ্যাপটি থেকে প্রয়োজনের ‘পিল’ বেছে নিন, আপনার অবচেতন মনের ওপর কাজ শুরু করে দেবে এটি।
ওজন কমানোর অনুপ্রেরণা, আত্মবিশ্বাস বাড়ানো, ক্লান্তি-অবসাদ দূর করা, হাসিখুশি থাকা ইত্যাদি সবকছিুতেই সাহায্য করবে এটি। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমের জন্যই আছে এই অ্যাপ।
নামানোর ঠিকানা
আইওএস: http://goo.gl/LDq8qJ
অ্যান্ড্রয়েড: http://goo.gl/qBDYmJ
ডটকম প্রতিবেদক