প্রশিক্ষণপ্রাপ্ত ২৯ নারীকে সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ২৯ নারীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া শেষে সনদ প্রদান করা হয়েছে। গত শনিবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শামছুল হক ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মাসুদা নূর খানসহ অনেকে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেলার ২৯ জন নারীকে ছয় মাসের এ কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।