প্রশিক্ষণের জন্য চীনে বিজয়ীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘সিডস ফর দি ফিউচার’-এর বিজয়ীদের দুই সপ্তাহের প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নয়জন বিজয়ী গত শনিবার থেকে শুরু হওয়া ১৪ দিনের এ প্রশিক্ষণে যোগ দিচ্ছেন। বিশ্বব্যাপী প্রতিভা বিকাশ কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চীনে দুই সপ্তাহের এই ভ্রমণকালে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মশালা এবং শিক্ষামূলক পর্বে অংশ নেবেন। বিজ্ঞপ্তি